কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৭) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র ও এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর পশ্চিম গোয়ালকান্দা গ্রামের রফিকের ছেলে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজিবপুর থানা পুলিশ।
জেএইচআর