সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:১৬ পিএম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন নির্ধারিত মূল্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এ মূল্য সমন্বয় করা হয়েছে।

জানা গেছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলে ৭ টাকা দাম বাড়ানো হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা বাড়ানো হয়েছে।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা (পূর্বের দাম ছিল ১৮৯ টাকা)।

খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা (পূর্বের দাম ছিল ১৬৯ টাকা)।

পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল দাম ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।

খোলা পাম তেল প্রতি লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা (পূর্বের দাম ছিল ১৫০ টাকা)।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

ইএইচ