ঈদের সাজে পূর্ণতা দিতে সাজগোজের ‘গিগা সেল’ শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৪৭ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার আমেজ এখন তুঙ্গে। নতুন পোশাক ও জুতোর পাশাপাশি ঈদের সাজকে আরও আকর্ষণীয় করতে প্রসাধন সামগ্রীর কেনাকাটায় ব্যস্ত সবাই। তবে উৎসবের এই ব্যস্ততায় ত্বকের যত্নের কথা মনে করিয়ে দিতে দেশের জনপ্রিয় বিউটি প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ শুরু করেছে বিশেষ ‘ঈদ-উল-ফিতর গিগা সেল’।

সাজগোজ মনে করে, স্বাস্থ্যকর ও সতেজ ত্বকই পারে ঈদের প্রকৃত চমক ফুটিয়ে তুলতে। ঈদের দিন ভারী মেকআপের নিচে ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে সঠিক স্কিনকেয়ার রুটিন অপরিহার্য। গ্রাহকদের জন্য এই যত্ন নেওয়ার বিষয়টি সহজ ও সাশ্রয়ী করতে গিগা সেলে থাকছে মেকআপ এবং স্কিনকেয়ার পণ্যের ওপর বিশাল ছাড়।

এই ক্যাম্পেইনে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ অফারগুলোর মধ্যে রয়েছে:

১টি কিনলে ১টি ফ্রি: স্কিন ক্যাফে হেয়ার ফল শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার, হিমালয়া অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু এবং ভ্যাসেলিন লোশনের সঙ্গে গ্লুটা-হায়া সিরামের মতো আকর্ষণীয় ডিল।

বিশেষ কম্বো অফার: চুলের যত্নে স্ট্রংগার রুটস কম্বো এবং উজ্জ্বলা কেয়ার অ্যান্টি হেয়ারফল কম্বোসহ আরও অনেক ফেস্টিভ বান্ডল।

২৯ মার্চ পর্যন্ত এই গিগা সেল চলবে। গ্রাহকরা সাজগোজের অফিসিয়াল ওয়েবসাইট (shop.shajgoj.com) কিংবা যেকোনো রিটেইল স্টোর থেকে তাদের পছন্দের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং একটি ফ্ল-লেস মেকআপ লুক পেতে সঠিক স্কিনকেয়ার পণ্য হাতের নাগালে পৌঁছে দেওয়াই সাজগোজের এই আয়োজনের মূল লক্ষ্য।

জেএইচআর