দেশের একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, বর্তমানে বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রফতানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যে শুধু মে মাসেই কেনা হয়েছে ১৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এসব ডলার কেনা হয়। এ ক্ষেত্রে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।
এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। পরে ১৫ জুলাই কেনা হয় ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই এক কোটি ডলার।
এ ছাড়া গত ৭ আগস্ট ৪ কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ৪ কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১০ কোটি ৭০ লাখ ডলার এবং ২৪ অক্টোবর ৩ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।
এম জি