মতলব সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে মিলন মেলা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:০৬ পিএম

মতলব সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন এসোসিয়েশনের উপদেষ্টা মেজর (অব.) আবুল বাশার। বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কলেজের প্রথম ব্যাচের (১৯৬৪ সালের) ছাত্র শুধাংশু সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, প্রকৌশলী নারায়ন চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম সেলিম।

মধ্যাহ্ন ভোজন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। 

বাংলাদেশ বেতারের সাবেক প্রকৌশলী আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে ও শরীফ হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর (অব.) আবুল বাশার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কৃষিবিদ ড. আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্লাহ প্রমুখ।

টিএইচ