বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক এবং পরে রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাত দিয়ে জানানো হয়, সকল শিক্ষার্থীদের আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
ইএইচ