টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ১৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের দাখিলকৃত অভিযোগপত্রের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়।
২৭ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আজীবন, ১ জনকে ৫ সেমিস্টার, ৭ জনকে ৪ সেমিস্টার এবং ৭ জনকে ৩ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বাকি ১৫ জনকে তাদের অপরাধের ধরণ ও গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয় এবং বহিষ্কারাদেশ শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
আজীবনের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো
৫ সেমিস্টারের জন্য বহিষ্কৃত
৪ সেমিস্টারের জন্য বহিষ্কৃত ৭ জন শিক্ষার্থী
৩ সেমিস্টারের জন্য বহিষ্কৃত ৭ জন শিক্ষার্থী
ইএইচ