পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:২২ পিএম

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। 

আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনের বাসায় লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। আমরা তদন্ত করছি।”

নিহত জুবায়েদ হোসাইন ছিলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যান কমিটির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “নিহতের মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

ইএইচ