জবিতে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ফারুক–আয়াতুল্লাহ

জবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৫০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী উমর ফারুক সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সভাপতি উমর ফারুক বলেন, “ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের কাছে আবেগ ও ভালোবাসার জায়গা। সকলের সহযোগিতা নিয়ে ছাত্রকল্যাণকে ঢেলে সাজাতে আমরা বদ্ধপরিকর থাকব। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করতে চাই। একে অপরের সুখ–দুঃখে পাশে থাকব। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।”

ইএইচ