দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের কল্যাণে মোট ২২৫টি কাজ ও উদ্যোগ বাস্তবায়ন করেছে। ৩৩টি খাতে বিভক্ত এসব কার্যক্রমের বিস্তারিত খতিয়ান তুলে ধরতে সোমবার মধুর ক্যান্টিনের সামনে ‘ডাকসুর চার মাস, কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে দায়িত্বগ্রহণের প্রথম চার মাসের কার্যক্রমের ওপর প্রকাশিত দুটি স্মারক গ্রন্থ ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী’ এবং ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ এর মোড়ক উন্মোচন করা হয়।
জবাবদিহিতার অঙ্গীকার কার্যবিবরণী উপস্থাপন করে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, গত ১৪ সেপ্টেম্বর তারা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনের সব প্রার্থীর ইশতেহার পর্যালোচনা করে প্রতিটি বিষয়ের ওপর কাজ করার চেষ্টা করেছে ডাকসু। তিনি দাবি করেন, এমন কোনো ইশতেহার নেই যেখানে কাজ বা উদ্যোগ নেওয়া হয়নি। এরপরও কোনো অসংগতি থাকলে শিক্ষার্থীরা জানালে ডাকসু ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতা সংবাদ সম্মেলনে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতার মধ্যেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সিন্ডিকেটের কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাধাগ্রস্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে অ্যালামনাই ও বিভিন্ন দাতা সংস্থার সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:
এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে ডাকসুর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর