ময়মনসিংহ শহরে নিজ বাসার ছাদ থেকে পড়ে উম্মে হাবিবা রিজু নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিজু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী এবং তাঁর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন পেশায় ভেটেরিনারি চিকিৎসক। ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় তাঁরা থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মেধাবী এই শিক্ষার্থীর চলে যাওয়া তাঁদের জন্য বড় ক্ষতি। বিভাগ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর