জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

প্রাথমিক আবেদন সম্পন্নকারী শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের 'Honours Login' অপশনে গিয়ে আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে এটি সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে অথবা কেন্দ্রের ওয়েবসাইট থেকে নিজেদের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রবেশপত্রের প্রিন্ট কপি এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবেশপত্রে উল্লিখিত সব নিয়মাবলি পরীক্ষার্থীদের কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা, হাজিরাপত্র ডাউনলোডসহ অন্যান্য কারিগরি নির্দেশনা সংশ্লিষ্ট কলেজগুলোকে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের কেবল অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর