এস এম ফরহাদ

বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি ফিরতে দেব না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১১:১৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি ফিরতে দেব না, খোদার কসম!

তিনি আরও বলেন, আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিক্টিম হতে দেব না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবুও এই লড়াই কখনো থামবে না, ইনশাআল্লাহ।

এদিকে, ছাত্রদলের উদ্দেশে বার্তা দিয়ে ডাকসু জিএস বলেন, হল দখলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং সেটিকে ‘দুঃস্বপ্নে’ পরিণত করা হবে।

এম জি