সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউসির জরুরি নির্দেশনা জারি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:১৩ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের অংশ হিসেবে সরকারি স্কুল-কলেজ ও অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কাছে বাজেট চাহিদার তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার জারি করা এক অফিস আদেশে বলা হয়, নির্ধারিত ফরম্যাট অনুযায়ী বাজেটের প্রস্তাব তৈরি করে আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। এজন্য মাউশির ওয়েবসাইট থেকে ১১ পাতার নির্ধারিত ছক সংগ্রহ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট গুগল ফরমে সব তথ্য পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে। সময়মতো তথ্য না পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আগামী অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে বাদ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মাউশি জানিয়েছে, সময়সীমা অতিক্রমের পর কোনো প্রতিষ্ঠান তথ্য না দিলে সৃষ্ট জটিলতার দায় অধিদপ্তর নেবে না। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এএন