পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশ আর আগের রাজনৈতিক অবস্থায় ফিরবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:৪৩ পিএম

প্যারিসে এক সমাবেশে ফ্রান্সপ্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেছেন, বাংলাদেশ আর ৫ আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যাবে না।

শুক্রবার ঐতিহাসিক বাস্তিল চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা। জুলাই সনদ ও গণভোটসংক্রান্ত সিদ্ধান্ত উপেক্ষার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনা করেন মনোয়ার পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন কাউসার আহমেদ।

প্রধান বক্তা হিসেবে পিনাকী ভট্টাচার্য বলেন, ইতিহাসে বিশ্বাসঘাতকতার নানা উদাহরণ থাকলেও বাংলাদেশকে আবার পুরনো ব্যবস্থায় ফেরানোর বিষয়টি কোন স্বার্থে হচ্ছে- এ প্রশ্ন এখন জনমনে তৈরি হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনরায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

সভায় বক্তারা জুলাই আন্দোলন ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের দাবি তুলে ধরেন। তারা প্রবাস থেকে সংগঠিতভাবে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

এএন