ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৩ জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৩০ পিএম

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি দুজনের একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন ঢাকা বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৩ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রামে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট ৩২ হাজার ৫০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন এবং আগস্টে ১০,৪৯৬ জন।

একই সময়ে জানুয়ারিতে মারা যান ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন।

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। সেবছর ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন।

ইএইচ