দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক এলাকায় হ্যালোউইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৪৬ জনের মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার রাতের এ ঘটনায় আরও দেড়শ জন আহত হয়েছেন।
ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে রাস্তায় সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারীরা আটকে পড়াদের বের করে নিয়ে আসছেন।
রাস্তার পাশেই অজ্ঞান ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাস্তায় সারি সারি মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ওই এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
এআই