রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে কিছু আপস বা সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন জানান, ইউক্রেনও যদি একই ধরনের ইতিবাচক অবস্থান গ্রহণ করে, তাহলে রাশিয়াও প্রয়োজনীয় সমঝোতায় যেতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানে রাশিয়ার নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা ও সম্পদ তাদের হাতে রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে।
তবে এসবের পরও রাশিয়া শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের সমাধান চায় এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে মন্তব্য করেন পুতিন।
এম জি