ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে গতকাল শুক্রবার এক ইফতার মাহফিলে নেতৃবৃন্দ বলেন, গাজায় মানবতা বিরোধী সকল প্রকার ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করতে হবে। ফিলিস্তিনের (গাজা) মানবিক সঙ্কট নিরসনে বিশ্ব নেতৃবৃন্দকে উদ্যোগ নিতে হবে।
গাজার মুসলিম নাগরিকদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভিয়েনা থেকে এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানান।
ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভূত অমিত ভুরাল অমিত ভুরাল, ওমর আল রাবী, মুনা দুজনার সকলেই ফিলিস্তিনের মানবিক সঙ্কটের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেছেন। নেতৃবৃন্দ বলেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি একটি ট্র্যাজেডি। সংঘাতটি একটি দুঃখজনক চুড়ান্ত পর্যায়ে রয়েছে। গাজা হত্যাযজ্ঞ এই বছরের পুরো রমজানে আমাদের হতাশাগ্রস্ত করছে। দেশটির সংসদ সদস্য মুনা দুজনার উল্লেখ করেছেন, যে যুদ্ধবিরতি বাতিল করা হয়েছে তা বোধগম্য নয়। তারা শান্তির জন্য এবং ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য আওয়াজ তুলতে আবেদন করেছিলেন।
আফগান বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণ মতিন পান-চিরির সঞ্চালনায় এশিয়ান কমিউনিটির গুরুত্বপূর্ণ ইফতার অনুষ্ঠানে বিশ্বের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস