ট্রাম্প

যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ট্রাম্প ন্যাটোর কঠোর সমালোচনা করে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই জোট একটি ‘কাগুজে বাঘ’। 

বৃহস্পতিবার তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই। সামরিকভাবে বিধ্বস্ত, উন্মাদ রাষ্ট্র ইরানকে রুখতে সাহায্য করার জন্য ন্যাটো দেশগুলো বিন্দুমাত্র কিছু করেনি। 

সম্প্রতি হরমুজ প্রণালি সুরক্ষিত করতে সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতি জানায় আর বিষয়ে ফের হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ মার্চ) তিনি বলেন, ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো তাদের সাহায্য করবে না।’ এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। 

স্থানীয় সময় গতকাল রাতে মায়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে। এই সময়ে ইউরোপীয় ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রকে বস্তুগত কোনো সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাতে আমি ক্ষুব্ধ। 

তবে ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো পরামর্শই করেনি এবং জোটের অনেক নেতা এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন।

ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা (ন্যাটো) সেখানে ছিলই না। আমরা ন্যাটোর সুরক্ষার জন্য বছরে শত শত বিলিয়ন ডলার খরচ করি এবং আমরা সব সময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপে মনে মনে হয়, আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না? তিনি আরও বলেন, ওরা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা ওদের পাশে থাকব কেন? ওরা তো আমাদের পাশে ছিল না।

এএন