বাহরাইন জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশটির নিরাপত্তা বাহিনী এমন একটি গোষ্ঠীকে শনাক্ত করেছে, যাদের সঙ্গে ইরানের আইআরজিসির যোগাযোগ বা সম্পৃক্ততার সন্দেহ রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, সরকারি কৌঁসুলিদের চলমান তদন্তে এমন কয়েকটি ঘটনার তথ্য সামনে এসেছে, যেখানে ইরানের বিভিন্ন হামলার প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে।
বাহরাইন কর্তৃপক্ষ বলছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং সম্ভাব্য বিদেশি প্রভাব খতিয়ে দেখার অংশ হিসেবেই এসব অভিযান ও গ্রেফতার করা হয়েছে।
এম জি