অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সাপক্ষগ্রহণ হয়েছে।
এ মামলার সাক্ষী ছিলেন সিনিয়র (অব) জেল সুপার ইকবাল কবির চৌধুরী। এবং ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামি মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে আদালতে শুনানির জন্য হাজির করা হয়।
এ মামলার অন্য আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড কর্পোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন এবং ফায়েজুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে র্যাব। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচন প্রভাবিত করতে ঐ অর্থ মজুত করা হয়েছিল।
ওই ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।
বিআরইউ