অবকাশে তোমার মুখ

আকতার জামিল প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৪৬ পিএম

অবকাশে তোমার মুখ
-আকতার জামিল

কাজের ঘূর্ণিতে হারিয়ে যাবে মুখ
তবু চোখের ভেতর রয়ে যাবে এক আলো
অস্পষ্ট, অথচ চেনা।

সময়ের ভাঁজে জমে থাকা অদৃশ্য আদর
জোছনার মতো ঝরে পড়বে নীরবে,
আর তোমার অনুপস্থিতি ছুঁয়ে যাবে হৃদয়।

যেদিন অবকাশ মিলবে-
আমি দেখবো তোমায়,
না চোখে, না কথায়-
শুধু নিঃশ্বাসের ভেতর।