প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান-এর ক্রীড়া বিষয়ক গ্রন্থ `মাঠ-গ্যালারি-স্টেডিয়াম`-এর প্রকাশনা অনুষ্ঠান যেন এক মিলন মেলা উঠেছে।
বৃহস্পতিবার (২৬) জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ প্রকাশনা উৎসব। ক্রীড়াবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রীতিমতো মিলনমেলায় রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান বলেন,প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামানের এ বইটি ক্রীড়া জগতে অনেক বড় অবদান রাখবে বলে আশা করছি।
এবং ক্রীড়া প্রেমিদের জন্য এ বইটি অনেক সহায়ক একটি বই হবে বলে মনে করছি।কেননা বইটিতে তথ্যবহুল সুন্দর কাঠামোতে ক্রীড়া বিষয়ক খুটিনাটি খুব মজার ছলে উপস্থাপন হয়েছে।
সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক জনাব লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে, চ্যানেল-২৪ এর ক্রীড়া সম্পাদক জনাব দিলু খন্দকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মো. জাকারিয়া পিন্টু, পাকিস্তান জাতীয় দলের প্রথম বাঙালি হকি খেলোয়াড় জনাব বশীর আহমেদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্ৰতাপ শংকর হাজরা, পাকিস্তান জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক জনাব আবদুস সাদেক, ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক জনাব আখতার হোসেন খান, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, সাবেক ফুটবলার কর্নেল (অব.) মো. ওবাইদুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও `মাঠ-গ্যালারি- স্টেডিয়াম গ্রন্থের প্রকাশক জনাব আবদুস সালাম প্রমুখ।
এবি