স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক তোফাজ্জল হোসেন আর নেই

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৩:৩৩ পিএম
অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান আর নেই।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ছিলেন।  

মৃত্যুকালে অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খানের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। আসরের নামাজের পর তোফাজ্জল হোসেন খানের জানাজা অনুষ্ঠিত হবে।

তার পারিবারিক সূত্রে জানিয়েছে, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের পানির ট্যাংকি সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ইএইচ