‘নারীর ক্ষমতায়ন ও জেন্ডার বৈষম্য কমাতে একসাথে কাজ করার আশ্বাস’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৭:৪৬ পিএম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও UNFPA-এর নির্বাহী পরিচালক ড. নাতালিয়াকানেম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় ড. কানেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন একইসাথে তিনি জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকার জন্য সাধুবাদ জানান।

প্রতিমন্ত্রী জেন্ডারভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনএর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়।

সভায় UNFPA এর পিও স্মিথ, এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর, ক্রিস্টিন ব্লখাস, রিপ্রেসেন্টেটিভ, ইউএনএফপিএ বাংলাদেশ, স্যামুয়েল চরিজ, চিফ অব স্টাফ, ইউএনএফপিএ, ড. ইলিজা আজয়েই, চিফ, অ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ ইউনিট, ইউএনএফপিএ বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ