প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আশরাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৮, ২০২৪, ১২:০৯ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশরাফ উদ্দিন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টরের (সচিব) দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে আছেন গোলাম মো. হাসিবুল আলম। চুক্তি ভিত্তিতে থাকা হাসিবুল আলমের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আশরাফ উদ্দিন।

ইএইচ