সাবেক সংসদ সদস্য কবিরুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:৪১ পিএম

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে এখনও জানায়নি পুলিশ।

জানা যায়, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮, ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

ইএইচ