এএইউবি কাউন্সিল সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৫:১৩ পিএম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি) এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি।

সভায় সভাপতি একাডেমিক কাউন্সিলকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক প্রাণকেন্দ্র হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি মানবিক ও পেশাগত উৎকর্ষময় শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে এএইউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি। এসব উদ্যোগ ইতোমধ্যে কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে বলেও জানানো হয়।

সভায় বাংলাদেশ বিমান বাহিনী, বুয়েট, বিএমইউ ও এমআইএসটি থেকে আগত একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিভিন্ন এজেন্ডা অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ভাইস চ্যান্সেলর উপস্থিত সকল সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় এএইউবি ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক উৎকর্ষের কেন্দ্রে পরিণত হবে।

জেএইচআর