আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৫৫ পিএম

কয়েক ঘণ্টার চেষ্টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর ফলে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টা থেকে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

শনিবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আগুন সম্পূর্ণ নেভানো নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।”

এতে আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

 

ইএইচ