ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন যে, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি তার খাঁচা থেকে বেরিয়ে যায়।
পরিচালক জানান, সিংহটি চিড়িয়াখানার অভ্যন্তরেই রয়েছে এবং সেটির গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, “অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।”
তিনি আরও নিশ্চিত করেন, ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত বের করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে বাইরে গেল এমন প্রশ্নে পরিচালক ধারণা দেন, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। তার মতে, গ্রিল ভাঙা বা ফাঁকা হওয়ার মতো কোনো স্থান নেই; তাই দরজা দিয়েই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
রফিকুল ইসলাম তালুকদার আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।
ইএইচ