পুলিশে বড় রদবদল, ৬ ডিআইজিকে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৪৯ পিএম

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ডিআইজি পদমর্যাদার গুরুত্বপূর্ণ ছয়টি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। 

সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা কর্মকর্তাদের এসব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে (প্রশাসন) বদলি করা হয়েছে। 

এছাড়া তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স এবং আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য কর্মকর্তাদের মধ্যে সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকস বিভাগে, আতিকুর রহমানকে ফিন্যান্স বিভাগে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন আইজিপি।

ইএইচ