দুদক চেয়ারম্যান

সম্পদের তথ্য যাচাই করলে শেখ হাসিনা নির্বাচন করতে পারতেন না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:০৪ পিএম
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন যদি সেই কমিশন হলফনামাটা খতিয়ে তার সম্পদের তথ্য যাচাই করতো তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। 

রোববার দুপুরে রাজধানীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এস কথা জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ২০২৬ দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশাল পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর। আশা করি, ভালো শাসক আমাদের শাসন করবে।

দুদক চেয়ারম্যান জানান, ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন— তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।

হলফনামায় মিথ্য তথ্য কেউ নির্বাচিত হোক, তা দুদক চায় না বলেও উল্লেখ করেন তিনি।

এএন