সিইসির সঙ্গে বিকেলে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধিদল। 

আজ মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেবে।
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এএন