আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে।
পরীক্ষাটি ওইদিন শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার হল, আসন বিন্যাস এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এরপর ৯ এপ্রিল থেকে শুরু হবে লিখিত পরীক্ষা, যার ফলাফল ৩০ জুলাই প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়াটি শেষ হবে।
জেএইচআর