বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।
প্রশিক্ষণ পরিচালক হিসেবে ছিলেন মো. হাফিজ আহমেদ, পরিচালক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বেবিচকের উপ-পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবিদুল ইসলাম ও সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব মুহাম্মাদ কাউছার মাহমুদ।
প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিজাম উদ্দিন ও সহকারী পরিচালক (প্রশাসন) জনাব রমা রাণী বিশ্বাস প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, তথ্য অধিকার আইন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম, যা নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সঠিক প্রক্রিয়ায় তথ্য প্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় করতে সহায়তা করে যা আমাদের সকলের জন্যই অত্যন্ত কল্যাণকর।
এ ছাড়া তিনি আরও বলেন, বেবিচক তার নিজস্ব চ্যানেলের মাধ্যমে যথাযথ আইন অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য সরবরাহ করে থাকে যা বেবিচকের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে প্রশিক্ষণের সর্বাঙ্গীন সফলতা কামনা করে চেয়ারম্যান মহোদয় বক্তব্য শেষ করেন।
ইএইচ