চট্টগ্রাম-৪ আসনে বিএনপির জয়ী প্রার্থীর ফলাফল স্থগিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) বিএনপির জয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়,  আপিল বিভাগে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর (আসলাম চৌধুরী) নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। মাননীয় আপিল বিভাগের সিপিএলএ নং ৪৪১/২০২৬-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুসরণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত মামলার প্রেক্ষিতে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধাগ্রস্ত নন। তবে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন থাকায় তাঁর নির্বাচনি ফলাফল প্রকাশে আইনগত সীমাবদ্ধতা রয়েছে।

এএন