সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান। 

এএন