শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৪৬ পিএম

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (১০ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় এ কাজ পরিচালিত হবে। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকার গ্রাহকরা এ সময় গ্যাস পাবেন না, সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স (ডিআরএস), কাশিমপুর, সারদাগঞ্জ, হিজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুরসহ সংলগ্ন এলাকা।

এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এম জি