৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:১৩ এএম

দেশের ৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর বার্তায় বলা হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এরপর ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এর পর থেকে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

এম জি