সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

সরকার সচিব পদমর্যাদায় তিনটি গুরুত্বপূর্ণ পদে সাবেক তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক। এই তিন পদে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড. মো. জাকারিয়া এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের পর অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখা যাবে না।

এম জি