সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক জামিল আহমেদকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি জামিল আহমেদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে, বিএমইটির বর্তমান মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এম জি