দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বৈঠকে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় করণীয় নিয়েও আলোচনা হয়।
এম জি