২৭ মে থেকে দেশের সব ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৫:২৯ পিএম

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে পরিচালিত সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। আগামী ৩১ মে থেকে আবার স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু হবে।

রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির কারণে আগামী ২৭ মে (বুধবার) ও ২৮ মে (বৃহস্পতিবার) দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।

তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট বিতরণ সেবা চালু রাখা হবে। এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ বা অন্যান্য নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে না।

আগামী ৩১ মে থেকে সব কেন্দ্রে পুনরায় নিয়মিত ভিসা কার্যক্রম শুরু হবে।

এম জি