হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন মারা গেছেন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১১:৩৬ পিএম

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রোববার ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এম জি