ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১২:৫৩ পিএম

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে পুলিশ গাড়িতে তুলে নিতে দেখা যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, “লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন, সেজন্য তাকে ও তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

অনুষ্ঠানের একপর্যায়ে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ইএইচ/জেএইচআর