নুরের ওপর হামলা

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:৪৫ পিএম

রাজধানীর বিজয় নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যে বিবৃতি দিয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি।

জেএইচআর