রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা।
আজকের মিছিলে দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মিছিলটি দ্রুত শেষ হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলের খবর পেয়েছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তারা সাধারণত অল্প সময়ের জন্য মিছিল করে, তাই ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি।”
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, “আমরাও এ খবর শুনেছি, তবে তা নিশ্চিত নয়। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”
ইএইচ