জামায়াতের আমীরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:১৬ পিএম

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু ২৮ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নাস্তার টেবিলে মতবিনিময় করেন।

সকাল ৯টার এই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ–স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের সমর্থন আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগের ক্ষেত্রও বিস্তৃত হবে।

এই আলোচনায় জামায়াতে ইসলামের পক্ষ থেকে অংশ নেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জেএইচআর