ডা. শফিকুর

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:০০ পিএম

জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়-এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হলো বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ যখন সমাজের নেতৃত্বের আসনে বসবেন, তখন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি করেন, একজন শিক্ষিত ব্যক্তি যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষও করতে পারবে না। স্বাধীনতার অনেক বছর পার হলেও আমরা এখনো একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এই ক্ষেত্রে জাতিকে ওলামাদের পথনির্দেশ প্রয়োজন। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।

জেএইচআর